দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নিজের ঐক্যই ঠিক নেই বলে মন্তব্য করেছেন রাজনৈতিক প্রশিক্ষক ও মডেল মেঘনা আলম। তিনি বলেন, বিএনপিতে যোগ দিয়ে দেখেছি একই এলাকায় ৪-৫ রকমের নেতার আলাদা আলাদা বলয়, রেষারেষি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
পোস্টে এই রাজনৈতিক প্রমশিক্ষক লেখেন, বিএনপির নিজের ঐক্যই ঠিক নেই। সারা জীবন বিএনপির সমর্থক ছিলাম। কমিউনিস্ট রাজনীতি করেও, ইউনূসের লোক হয়েও দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকেই স্মরণ করেছি। কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়ে যা দেখেছি, এদের নিজেদেরই ঐক্য নেই, সমন্বয় নেই। একই এলাকায় ৪-৫ রকমের নেতার আলাদা আলাদা বলয়, রেষারেষি।
মেঘনা আলম লেখেন, এক মৎস্যজীবী দল, যাকে কেউ চিনতো না, এমনকি নিজেদের মেইন অফিসের লোকও বলে, এই দলের নাকি অস্তিত্বই নেই। সেই দলের লোকজনকে একত্র করলাম, মুখপাত্র হয়ে কমিটি গঠন ও জমা দিতে সাহায্য করলাম, সারাদেশে তাদের নাম ছড়িয়ে দিলাম। কৃতজ্ঞতার বদলে হিংসা করে আরেক দল মিডিয়ায় গিয়ে আমাকে নিয়ে অপপ্রচার করলো। যে দলের উন্নতি করলেও নিজের দলের লোকেরই গালি খেতে হয়, এই বিএনপি আমার চেনা ছিল না।
তিনি আরও লেখেন, জামায়াত, এনসিপি, লীগ যত খারাপই হোক, এরা কখনো নিজ পরিবারের নারীকে নিয়ে নোংরামি করে না। খারাপ হলেও সেফগার্ড করে। যে-ই তাদের দলে যোগ দেয়, তাকে নিষ্পাপ বলা শুরু করে। কিন্তু বিএনপিতে নতুনদের পুরোনোরা দেখতেই পারে না। দল বড় করা, প্রসার করাটা গুরুত্বপূর্ণ, বুঝতেও চায় না। নতুন কেউ আসলেই তাকে সন্দেহ, হিংসা, নানা তকমা দিয়ে দেয়।
দলের মাঝে তথ্যের সমন্বয় নেই উল্লেখ করে তিনি লেখেন, প্রতিদিন দলেরই কিছু লোক গুজব ছড়িয়ে দলকেই বিতর্কিত করে, নিজের দলের নেতাদের দুর্নাম করে।
শেষে এই রাজনৈতিক প্রশিক্ষক ও মডেল লেখেন, এখন এসব কারণেই, যখন সবার এগিয়ে আসা প্রয়োজন, বিএনপির নিজের লোকেরাই ত্যক্ত-বিরক্ত। আর সাধারণ মানুষ, যারা ২৪-এর আন্দোলনের পর মন থেকে, লড়াই করে বিএনপিকে ক্ষমতায় এনে আপন করে নিয়েছে, তারাও কী করবে বুঝতে পারছে না। কারণ, দলের লোকজন তাদের আপন করে নেয়নি।
এমজে